Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৫৪ লাখ সোনার বারসহ পাচারকারী আটক

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ০১:১৫:০১ এম

নিজস্ব প্রতিবেদক : ৫৪ লাখ টাকা মূল্যের ২ টি সোনার বারসহ আবু সাইদ নামে এক পাচারকারীকে আটক করেছে যশোরের বিজিবি। বৃহস্পতিবার সকালে যশোর সদরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবু সাইদ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালিনগর গ্রামের আলী আহমেদের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোরের ৪৯ বিজিবি’র সদস্যরা গোপন সংবারের ভিত্তিতে যশোর সদরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহজনকভাবে আবু সাইদকে আটক ও তার দেহ তল্লাশিকালে কোমরে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ২ টি সোনার বার উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩২০ টাকা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটক আবু সাইদ বিজিবিকে জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৫৪ লাখ ৮ হাজার ৮২৮ টাকা। এ ঘটনায় আটক আবু সাইদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতয়ালি থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা কিছু বৃদ্ধি পেয়েছে। এসব পাচার রোধে বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)