Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ০১:২৫:১৩ এম

আলমডাঙ্গা অফিস : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার রশিদ সাগর। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, হাটবোয়ালিযা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। বিশিষ্ট যুবদল নেতা মাগরিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন গল্পকার পিন্টু রহমান, কবি কহন কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান হীরা, গোলাম সরোয়ার হায়দার, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আশরাফুল হক লুলু প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)