Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সংসদে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য

আমি খালেদা জিয়ার লড়াই সংগ্রাম আত্মত্যাগ প্রত্যক্ষ করে বড় হয়েছি : অমিত

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ০১:১৫:২১ এম

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন- বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। যিনি অল্প বয়সে স্বামী হারিয়ে দুই নাবালোক সন্তানের মানুষ করার দায়িত্ব ছেড়ে দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমে এসেছিলেন। আমার মতো স্বাধীনতা উত্তর প্রজন্মের অনেকেরই তাকে দেখে বড় হওয়ার সুযোগ হয়েছিল। আমি তার লড়াই সংগ্রাম আত্মত্যাগ প্রত্যক্ষ করে বড় হয়েছি। তাকে দেখে দেশের ও জনগণের প্রতি দায়বদ্ধতা ও শিক্ষা গ্রহণ করেছি। নব্বই দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার লড়াই আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম। পরবর্তীতে জনগণের ভোটে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে বেগম খালেদা জিয়া দেশের শিক্ষা ব্যবস্থা নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে যে ভুমিকা রেখেছিলেন আজও দেশবাসী গভীর কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার অসীম সাহসী ভুমিকা দৃঢ়তা আজ বিশ্ব দরবারে উদাহরণ হিসেবে চিহ্নিত। তিনি নিজের সন্তান পরিবার এবং নিজের শরীরের অবস্থা চিন্তা না করে সমগ্র দেশবাসীর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আত্মত্যাগ করেছেন। আজ মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই মহান নারীর রুহের মাগফেরাত কামনা করছি। একই সাথে দেশের গণতন্ত্রকামী মানুষের গণতন্ত্র, আইনের শাসন ফিরিয়ে আনা এবং মানবাধিকার সমুন্নত করার জন্য বেগম খালেদা জিয়ার লড়াইকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমে তিনি দলের উর্ধ্বে উঠতে পেরেছিলেন। তাই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দিক নির্দেশনাহীন জাতি বেগম খালেদা জিয়ার স্মরণাপন্ম হয়েছিল। তার জানাজায় লাখো কোটি মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কার্যত বাংলাদেশের অভিভাবক হিসেবে পৃথিবীতে থেকে বিদায় নিয়েছেন। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি। তার দেখানো পথে দেশের স্বার্থ রক্ষায় আমৃত্যু অবিচল থাকবো।
আজকে মহান জাতীয় সংসদে অনেক রক্তস্নাত পথ পাড়ি দিয়ে উপস্থিত হয়েছি। তার জন্য মহান রাব্বুল আলামীনের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করেছি। একই সাথে আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ভোট দিয়ে তাদের পক্ষে কথা বলার জন্য আমাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন । গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে যারা খুন গুম, বিচার বর্হিভূত হত্যাকাণ্ডসহ সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এই মহেন্দ্রক্ষণে তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তব্যের শুরুতে সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা, মহান জাতীয় সংসদের স্পিকারসহ সকল সদস্যকে সালাম ও শুভেচ্ছা জানান। একই সাথে তার নির্বাচনী এলাকা যশোর-৩ ( সদর) আসনের সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)