Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত সকাল ৮ টায়

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১১:৪৭:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে পবিত্র ঈদুল ফিতরে প্রধান জামায়াত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। বৃহস্পতিবার সকালে কালেরক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তে বলা হয় দ্বিতীয় জামায়াত হবে সকাল ৯টায়।
সভা থেকে ঈদগাহ ময়দানকে নামাজের উপযোগী গর্ত বালি দিয়ে ভরাট, নামাজের লাইন টানা, মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ঘাস কাটা, শোভাবর্ধনের জন্য নামাজের পূর্বে প্রয়োজনীয় সংখ্যক ফুলের টব, রশিন পতাকা, কালিমা খচিত ব্যানার উত্তোলনের জন্য পাইপ সরবরাহের ব্যবস্থা গ্রহনের জন্য পৌরসভাকে অনুরোধ জানানো হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ঈদগাহে নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ। ঈদের ময়দানের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করার জন্য পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়। ঈদুল ফিতরের নামাজের প্রচার এবং নামাজের সময় ঈদগাহ ময়দানে ব্যবহারের জন্য অপারেটরসহ প্রয়োজনীয় সংখ্যক উন্নতমানের মাইক সরবরাহ করার জন্য জেলা তথ্য অফিসারকে বলা হয়।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)