Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের নতুন জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১১:৫০:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করছেন বেগম মাহমুদা খাতুন। তিনি নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (প্রশাসন-১) মোঃ মাসুম বিল্লাহ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ আগস্ট তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম বদলি হয়ে যান রাজশাহীতে। তিনমাস পর ৫ নভেম্বর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ আলী যোগদান করেন। চলতি বছরের ৫ জানুয়ারি মোহাম্মদ আলীর বদলি হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের পদটি শূন্য হয়ে যায়। এরপর থেকেই অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা দায়িত্বপ্রাপ্ত বিচারক হিসেবে জেলা জজ আদালতের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। দায়িত্বপ্রাপ্ত বিচারকদের দিয়ে আশাঅনুরূপ ফল না পাওয়ায় আইনজীবীদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় আইনজীবী সমিতি বিশেষ সাধারণ সভা করে জেলা ও দায়রা জজ আদালতসহ তিনটি আদালত বর্জনের কর্মসূচি পালন করে আসছিল। যশোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক কার্যক্রম স্বাভাবিক রাখতে রাষ্ট্রপতির আদেশক্রমে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাহমুদা খাতুনকে যশোর জেলা ও দায়র জজ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)