Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মেহের হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে হুমকি, থানায় জিডি

এখন সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ , ২০২৬, ১১:৫০:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে সদরের বাদিয়াটুল গ্রামের কুয়েত প্রবাসী মেহের আলী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তার শঙ্কায় গত মঙ্গলবার যশোর কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন মামলার নিহতের ভাই আব্দুর রহমান।
জিডির অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ৯ আগস্ট আব্দুর রহমানের ভাই কুয়েত প্রবাসী বিএনপি কর্মী মেহের আলীকে দুর্বৃত্তরা বাড়ির সামনে গুলি করে হত্যা করে। এই ঘটনায় ভাই আব্দুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার গ্রহণ করেন ডিবির এসআই মো: মফিজুল ইসলাম। তদন্তের একপর্যায়ে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত তারেক হোসেনকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকে মামলার বিবাদীগণ বর্তমানে তদন্ত বাধাগ্রস্ত করতে এবং বাদীর পরিবারকে ভয় দেখাতে বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন।
বিশেষ করে অভিযুক্ত আজিজুর রহমান রতন প্রবাসে বসে তার ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তার মাধ্যমে তদন্ত কর্মকর্তা এসআই মফিজুল ইসলামকে প্রকাশ্য হুমকি এবং মিথ্যা তথ্য প্রচার করছেন।
অভিযোগে আরো বলা হয়েছে, গত ৬ মার্চ আজিজুর রহমান রতন যশোর এসে তারেক হোসেনসহ অন্যান্য অপরিচিত অপরাধীদের সাথে গোপন বৈঠক করেছেন। তারা তদন্ত কর্মকর্তা, মামলার সাক্ষী এবং বাদীর পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করছেন।
অভিযুক্ত রতন ২০১৭ সালে নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমানেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে। মামলার বাদী নিহতের ভাই ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে তিনি থানায় এ জিডি করেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই জাহিদুল ইসলামকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)