Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অগ্নিঝরা মার্চ

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১১:৩৯:৫৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : আজ ১৪ মার্চ। অগ্নিঝরা মাসের আজ ১৪ তম দিন। ১৯৭১ সালের এদিনে ঢাকার উত্তাল রাজপথে সেদিন ছিল এক ব্যতিক্রমধর্মী চিত্র। মাঝিমাল্লারা সব বৈঠা হাতে এদিনে রাজপথে নেমে আসে। সেদিনের রাজপথ ছিল মাঝিমাল্লাদের দখলে। সামরিক আইনের ১১৫ ধারা জারির প্রতিবাদে সেদিন বেসরকারি কর্মচারীরাও বিক্ষোভে ফেটে পড়েন। একাত্তরের এদিনে ‘ওশান হন্ডুরাস’ নামের সমরাস্ত্রবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে নোঙর করে। বন্দর শ্রমিকদের অসহযোগিতার কারণে সমরাস্ত্র খালাসের চেষ্টা করে ব্যর্থ হয় সামরিক জান্তারা।
দেশের জনগণকে গণতান্ত্রিক অবস্থা থেকে বঞ্চিত করার প্রতিবাদে খ্যাতিম্যান শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন তাঁর ‘হেলাল ইমতিয়াজ’ খেতাব বর্জন করার ঘোষণা দেন। অসহযোগ আন্দোলনের দুই সপ্তাহ অতিবাহিত হয়ে পড়েছে। এদিন জাতীয় পরিষদ অধিবেশনে যোগদানের প্রশ্নে শেখ মুজিব চার দফা পূর্বশর্ত মেনে নেয়ার দাবিতে রাজধানী ঢাকায় সভা-সমাবেশ ও শোভাযাত্রায় উত্তাল হয়ে ওঠে রাজপথ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)