নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুরে ক্যারামবোর্ড খেলায় বাজি ধরা নিয়ে গোলযোগে প্রতিপক্ষের মারধরে রুমন হোসেন (৪০) নামে এক যুবক জখম হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে মহিরের দোকানে এ ঘটনা ঘটে। আহত রুমন শাহবাজপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত রুমন জানান, শাহবাজপুর গ্রামের মহিরের দোকানে তারা কয়েকজন মিলে ক্যারামবোর্ড খেলা করছিলেন। এসময় ৬০০ টাকা বাজি ধরা নিয়ে তার সাথে ৬০০ টাকার বাজি ধরেন এলাকার আলমের ছেলে উজ্জল। এই নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের জেরে গোলযোগের সৃষ্টি হয়। এরই জের ধরে উজ্জল ও আলম হামলা চালিয়ে তাকে কাঠের লাঠিদিয়ে মারপিট করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত রুমনের মাথার আঘাতটি গুরুতর।
পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলমান।