Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১২:৩০:২৩ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মোট আনুমানিক মূল্য ১৬ লাখ ৮১ হাজার ৯৫০ টাকা।
শুক্রবার (১৩ মার্চ) দিনব্যাপী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল বিওপি, আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে-আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১৩৯টি শাড়ি, ৪টি কম্বল, ২ জোড়া জুতা, ৪টি তালা, ২ কেজি কিসমিস, ১৮টি ঘড়ি, ৬৫টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ১ হাজার ৮০৭টি কসমেটিক্স সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)