Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে এমটিআই স্পোর্টস একাডেমির পক্ষ থেকে ইফতার বিতরণ

এখন সময়: শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬, ১১:৩৬:৫১ পিএম

ফরহাদ খান, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর এলাকায় এম টি আই স্পোর্টস একাডেমির পক্ষ থেকে তরুণ খেলোয়াড়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষসহ ৪০০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতার বিতরণ করা হয়।
নলদী ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।
এছাড়া উপস্থিত ছিলেন-নড়াইল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তরিকুল ইসলাম শান্ত, নড়াইল প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক আল-আমিনসহ নবীন-প্রবীন খেলোয়াড় ছাড়াও বিভিন্ন পেশার মানুষ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)