Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আম্পায়ার্স এসোসিয়েশন যশোরের নির্বাচনে বাবু সভাপতি ও আমিনুল সম্পাদক নির্বাচিত

এখন সময়: মঙ্গলবার, ২৪ মার্চ , ২০২৬, ১১:৩৩:৫৫ পিএম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) ২৩ মার্চ সোমবার সম্পন্ন হয়েছে। সভাপতি হয়েছেন খায়েরুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। সভাপতি পদে খায়েরুজ্জামান বাবু ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি ফারুক হোসেন লেন্টু পান ২০ ভোট। সহসভাপতি ২ টি পদে জয়ী হয়েছেন মনিরুল হুদা খান মনি (২৭ ভোট) ও আলমগীর সিদ্দিকী (২৩ ভোট)। সহসভাপতি পদে অপর প্রার্থী সাজ্জাদুল আলম বিপুল পেয়েছেন ২১ ভোট। একক প্রার্থী হওয়ায় আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে খন্দকার জাকির হোসেন র‌্যাবিন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি গোলাম তসলিম শিমুল পান ২২ ভোট। কোষাধ্যক্ষ পদে ২২ ভোট পেয়ে টাই হয় মসলেহ উদ্দীন স্বপন ও জহিরউদ্দিন সরদার কাজলের মধ্যে। পরে লটারির মাধ্যমে জহিরউদ্দিন সরদার কাজল জয়ী হন। ২৪ ভোট পেয়ে বদরুল আলম দপ্তর সম্পাদক নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি শাহনেওয়াজ রুশো পান ২০ ভোট। আশিক উর রহমান মল্লিক ২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিহ হন। তার প্রতিদ্বন্দ্বি জামির হোসেন লাবু জোয়াদ্দার পান ২১ ভোট। নির্বাহি সদস্য ৮ টি পদে নির্বাচিত হন-আবুল বাশার মুকুল (২৬ ভোট),রাজু পারভেজ (২৫ ভোট), মাহমুদ রহমান মান্না (২৩ ভোট), শামসুদ্দিন শাহজী নন্টু (২৪ ভোট), তকিউর রহমান মল্লিক (২৪ ভোট), শফিকুল ইসলাম কাজল, (লটারি-২৩ ভোট),কাজী শহীদ আহম্মেদ (লটারি-২৩ ভোট) ও জাকির হোসেন তুহিন (লটারি-২৩ ভোট)। পরাজিত সদস্যদের মধ্যে বিধান কুমার দত্ত (২৩ ভোট), ফারহান কাদির জনি (২১ ভোট), কামরুজ্জামান হীরা (২৩ ভোট) ও কামরুজ্জামান সাজ (১৯ ভোট)। প্রধান নির্বাচন কমিশনার আনিসুজ্জামান পিন্টু জানান, নির্বাচনে ৪৭ ভোটারের মধ্যে ৪৫ জন ভোটার ভোট দেন। ১৬ পদে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)