Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার

এখন সময়: মঙ্গলবার, ২৪ মার্চ , ২০২৬, ১১:৫৯:১৯ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে তাকে মাদক কারবারিদের সাথে সখ্যতা রয়েছে বলে অভিযোগ করেছেন। ২৪ মার্চ সকাল ৬ টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পাকিস্তান সরকারের সাবেক শিক্ষা মন্ত্রী মরহুম মাওলানা একেএম ইউসুফ সাহেবের বাড়ির সম্মুখে কবর সংলগ্ন মূল রাস্তার উপর তার লাশ দেখতে পায় এলাকাবাসী। তার বাবার নাম আজিমুল হক আজিম বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। পুলিশ এলাকাবাসী ও নানীর সূত্রে জানা গেছে, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের বাসিন্দা পালিত নানী হালিমা বেগম এর সাথে বসবাস করে রিয়া মনি। হালিমা বেগম জানান, গত ২৩ মার্চ বিকাল সাড়ে পাঁচটার দিকে নানীর কাছ থেকে রায়েন্দা বাজারে যাবো এই বলে বের হয়ে আসে রিয়া মনি তারপর থেকে নিখোঁজ হয় । এ বিষয়ে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার হুমায়ুন কবির বলেন, সকালে ইমাম সাহেবের মাধ্যমে জানতে পেরে রাস্তায় এসে ওই কিশোরীর লাশ দেখতে পাই। তিনি আরো জানান, ওই কিশোরী দীর্ঘদিন ধরে মাদক সেবীদের সাথে অশালীনভাবে দিনে ও রাতে ঘোরাফেরা করে আসছে তবে তাকে কন্ট্রোল করার মত কোন লোক না থাকায় সে বেপরোয়া হয়ে ওঠে। একই অভিযোগ ওই এলাকার অনেকেরই।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)