নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে সরকার বিরোধী আন্দোলনে নিহত ইন্তাদুল হকের পরিবারের খোঁজ খবর নিতে এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেছে উপজেলা বিএনপি। উপজেলার নাটিমা ইউনিয়নের পূর্ব দারিয়ারপুর গ্রামে নিহতের বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি ঈদ উপহারের সামগ্রী নিয়ে যান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য- ২০১৩ সালের ২২ মার্চ সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গাজিবুর রহমানের ছেলে ইন্তাদুল হক নিহত হন। এরপর থেকে পরিবারটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছে। প্রতিবছর দুই ঈদে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া নিহত ইন্তাদুল হকের বাড়ীতে ঈদ উপহারের সামগ্রী পাঠিয়ে আসছিলেন।