Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাগরদাঁড়িতে ঈদ পুনর্মিলনী

এখন সময়: মঙ্গলবার, ২৪ মার্চ , ২০২৬, ১১:৩৭:২৬ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ঈদের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। যেখানে মিলিত হয় ভালোবাসা সম্প্রীতি ও ঐক্যের অনন্য বন্ধন। ঈদের দ্বিতীয় দিন রোববার সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সটিটিউটের প্রাঙ্গণে মধুমঞ্চে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সাংসদ সদস্য ও গণমানুষের প্রিয় নেতা অধ্যাপক মুক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েব আমীর মাওলানা আব্দুস সামাদ, জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলার শাখার নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক তবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাগরদাড়ি ইউনিয়ন শাখার আমির প্রভাষক রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক বিশাল মিলনমেলায়। র তিনি তার নিজ ইউনিয়ন সুফলাকাটী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপস্থিত মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)