Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইছালীতে এসএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী

এখন সময়: মঙ্গলবার, ২৪ মার্চ , ২০২৬, ১১:৩৬:৪০ পিএম

মাসুম বিল্লাহ : যশোর সদরের ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে ‘‘এসো মিলি প্রাণের টানে, ফিরে যায় শৈশবে, মেতে উঠি উৎসবে’’ স্লোগানকে সামনে রেখে এসএসসি ২০০৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের তৃতীয় দিন অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানটি ছিল এক স্বপ্নীল পুনর্মিলনীর সাক্ষী। ৬০ জন বন্ধুর উপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরাও মিলিত হয়ে এক অন্যরকম বন্ধুত্বের আনন্দ ভাগাভাগি করে। বন্ধু মিলন মেলার দায়িত্ব পালন করেন মোহাম্মদ আনিসুর রহমান, শরীফ হাসান, আবু সাঈদ, রাকিবুল ইসলাম, আরমান হাসান, মাহফুজুর রহমান এবং মোস্তাফিজুর রহমান। ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশন আলী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এদিনের অনুষ্ঠানে ছিল মুক্ত আলোচনাসভা, স্মৃতি চিত্র প্রদর্শনী, একসাথে খাওয়া-দাওয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাবেক এবং বর্তমান শিক্ষকদের সম্মাননা পর্ব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)