Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা, মামলা

এখন সময়: মঙ্গলবার, ২৪ মার্চ , ২০২৬, ১১:৩২:০০ পিএম

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় গরু চুরির অভিযোগে আলমগীর (৪০) নামে এক ব্যক্তি গ্রামবাসীর গণ পিটুনিতে নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলমগীর চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর প্রামের মৃত এরশাদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা বছিরন নেছা বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) ভোরের দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাসিলা গ্রামের লক্ষিপুর পাড়ায় ফজলুর রহমানের গোয়ালঘর থেকে গরু চুরি করে পালানোর চেষ্টা করেন আলমগীর। এ সময় মালিকের চিৎকারে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ আহত আলমগীরকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানন্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ মার্চ ভোরে তার মৃত্যু হয়। নিহতের মায়ের দাবি তার ছেলে আলমগীর দীর্ঘ কয়েক বছর মালয়েশিয়া প্রাবাস জীবন পার করেছেন। মাত্র কয়েকমাস সে দেশে এসেছে। আলমগীরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান এ ঘটনায় অজ্ঞাত আসামি করে নিহতের মা একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)