Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় গ্রাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

এখন সময়: মঙ্গলবার, ২৪ মার্চ , ২০২৬, ১১:৪৩:৩৩ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : গ্রাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নব্বই দশকের ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ও সাবেক সহযোদ্ধাদের আরো কাছে পাওয়ার প্রয়াসে রোববার সকাল সাড়ে ১০টায় ফুলতলা বাজারস্থ ডি ল্যাব অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুষ্টিবিদ মোঃ ইমরান মোল্লার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর শেখ মোঃ ফেরদৌস হোসেন। সভাপতিত্ব করেন ফুলতলা এম এম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও গ্রাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুলতলা সভাপতি শামসুল আলম খোকন। সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউএফএস’র চেয়ারম্যান মোঃ জাকারিয়া হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এম এম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ডি ল্যাবের চেয়ারম্যান মোঃ অহিদুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এটিএম গাউসুল আজম হাদী, সাবেক প্রো-ভিপি শেখ আফজাল হোসেন, আদ দ্বীন হাসপাতালের এজিএম মোঃ হোসেন আলী, অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খুলনা জর্জকোর্টের এপিপি অ্যাডভোকেট কামাল হোসেন, অধ্যাপক নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, কে এম রফিকুল ইসলাম, শেখ মোঃ আলাউদ্দিন, অধ্যাপক নেছার উদ্দিন, সাংবাদিক গাজী মাকুল উদ্দিন, প্রভাষক মাজহারুল ইসলাম, নূর মাসুম, মাস্টার আশরাফুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, শেখ আকবর হোসেন, মোঃ শামীম সরদার, সেপার হোসেন মোল্লা, রফিকুল চৌধুরী, এ এস এম মিজানুর রহমান, মফিজুল ইসলাম, সেলিম রেজা, মুজাহিদুল ইসলাম মাহির, ইয়াসিন মোল্লা, মোতাহার হোসেন, প্রভাষক খায়রুল ইসলাম, আবু দাউদ বিশ্বাস, গোলাম মোস্তফা, আফিল উদ্দিন, শেখ মোন্তাজুর রহমান, শেখ রুহুল আমিন, হারুন অর রশিদ, জহুরুল ইসলাম, আলতাফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইমরুল কায়েস নিতু, নুরুল ইসলাম মধু প্রমুখ। সাবেক ছাত্র নেতৃবৃন্দের স্মৃতিচারণ ও সোনালী অতীতের বর্ণনায় সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সামাজিক দায়বদ্ধতা থেকে জনকল্যাণে কাজ করা এবং প্রতিবছর নিয়মিতভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)