Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভারতে আটক ৪ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

এখন সময়: বুধবার, ২৫ মার্চ , ২০২৬, ১১:০৩:৫৯ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ভারতে আটক চার বাংলাদেশি নারীকে বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ওই চারজন বাংলাদেশি নাগরিককে মুম্বাই অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট এবং এফআরআরও এবং এক্সিট পারমিটের মাধ্যমে স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জারি করা হয়। পরবর্তীতে তাদেরকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বনগাঁও থানার হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোল চেকপোস্টে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
স্বদেশে প্রত্যাবাসিতরা হলেন-নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মিনারবাড়ি এলাকার সাহাবুদ্দিনের মেয়ে পপি সাহাবুদ্দিন ওরফে পপি (৩৭), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার তালুক জামিরা এলাকার তালুক জামিরা গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে মনালিসা ওরফে নেহা মুস্তাফিজুর রহমান (২৭), যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের তপসিডাঙ্গা গ্রামের আয়ুব আলীর মেয়ে মারিয়াম খাতুন ওরফে রহিমা খাতুন (৩৩) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কুকুটিয়া এলাকার আব্দুল হাকিমের মেয়ে রাত্রি আক্তার ওরফে রাত্রি শেখ (৩৪)।
বেনাপোল ইমিগ্রশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, দুইদেশের বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখায় উভয় দেশের সমন্বয়ে শান্তিপূর্ণভাবে প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। পরে ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও বাংলাদেশ মহিলা আইনজীবী সংস্থার নিকট হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফেসিলেটেটর শফিকুল ইসলাম জানান, স্বদেশে ফেরত আসা নারীরা ভালো চাকুরির আশায় বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে ভারতের মুম্বাই, ২৪ পরগনা, দিল্লি ও রাজস্থানে চলাফেরার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয়। পরবর্তীতে তাদেরকে সংশোধনাগারে প্রেরণ করলে বিভিন্ন হোমে তাদেরকে রাখা হয় এবং সেখানে তাদেরকে হস্তশিল্প ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। অবশেষে ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে স্বদেশে ফেরত পাঠালে সরকারের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা থেকে তাদেরকে গ্রহণ করা হয়েছে। বুধবার-তাদেরকে নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)