Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে গুচ্ছ বি ইউনিটে পরীক্ষা দেবে সাড়ে সাত হাজার পরীক্ষার্থী

এখন সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল , ২০২৬, ০৫:৪০:৪০ এম

যবিপ্রবি প্রতিনিধি : গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে সিট পড়েছে ৭৪৩১ জন ভর্তি পরীক্ষার্থীর। সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবহন সুবিধা থাকবে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক থাকবে। একইসাথে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় থাকবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্টল। এছাড়াও পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের পাশে আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসার সুব্যবস্থা করা হয়েছে। ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয়ে যবিপ্রবির কেন্দ্রে গুচ্ছ পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মোঃ কোরবান আলি বলেন- পরীক্ষার জন্য মোটামুটি সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। অল্প কিছু কাজ রয়েছে সেগুলো আজকে বিকেলের মধ্যেই শেষ করে ফেলবো। এছাড়াও পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)