কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান জাহিদের পিতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়েছে।
দৈনিক সময়ের খবর পত্রিকার কেশবপুর প্রতিনিধি ও কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান জাহিদের পিতা বজলুর রহমান খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার তার গ্রামের বাড়ি কেশবপুর পৌরসভা মধ্যকুল গ্রামের স্থানীয় মসজিদ ও মাদরাসায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। সাংবাদিক মেহেদী হাসান জাহিদের পিতা বজলুর রহমান খান ২০২০ সালের ৭ এপ্রিল সকালে নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে ছিলেন।