Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গ্যাস সংযোগেই চলছে মোটরসাইকেল, নড়াইলে দুই ভাইয়ের চমক

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ০৯:৩৩:১০ পিএম

ফরহাদ খান, নড়াইল: পেট্রোল বা অকটেনের ওপর নির্ভর নয়, গ্যাস সংযোগেই চলছে মোটরসাইকেল। বিষয়টি আজব মনে হলেও গুজব নয়। তরুণ ইলেকট্রিক মিস্ত্রি দুই ভাইয়ের আবিষ্কৃত গ্যাসচালিত মোটরসাইকেল ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে তেল সংকটের এই সময়ে গ্যাসচালিত মোটরসাইকেলে চড়ে বেড়াচ্ছেন তারা। ঘণ্টার পর ঘণ্টা তেলপাম্পে লাইন দিতে হচ্ছে না তাদের। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল রাধানগর বাজারে ইলেকট্রিক মিস্ত্রি দুই ভাই সোহেল ও জীবন শেখের আবিষ্কৃত গ্যাসচালিত মোটরসাইকেল এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অন্যান্য মোটরসাইকেল চালক ও আরোহীরা দেখে যেমন অবাক হচ্ছেন, তেমনি বিভিন্ন পেশার মানুষ গ্যাসচালিত এই মোটরসাইকেলটি দেখতে ভিড় করছেন। প্রায় ১৩দিন আগে গ্যাসে রূপান্তরিত করে মোটরসাইকেলটি চড়ে বেড়াচ্ছেন তারা। প্রথমে বড় আকারের গ্যাসসিলিন্ডার দিয়ে মোটরসাইকেলে জ¦ালানিশক্তি সরবরাহ করা হলেও চলাচলের সুবিধার্থে ছোট আকারের সিলিন্ডার স্থাপনের কাজ চলছে। নড়াইলের রাধানগরের রানা শেখ বলেন- তেলের চেয়ে গ্যাসের দাম কম। পেট্রোল বা অকটেনের চেয়ে গ্যাসে মোটরসাইকেল বেশি চালানো যায়। মাইলেস অনেক বেশি। সোহেল ও জীবন শেখের নতুন আবিষ্কার গ্যাসচালিত মোটরসাইকেল এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তেল সংকটের এই সময়ে বিদেশ নির্ভর জ¦ালানি তেলের বিকল্প হিসেবে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস চালিত মোটরসাইকেল উদ্ভাবনের বিষয়ে সরকারের নজর দেয়া জরুরি। ফরিদপুরের ভাঙ্গা এলাকার মোহাম্মদ হাসান বলেন, আমি একজন হকার। পেশাগত কাজে বিভিন্ন জেলায় যাই। ঘুরতে ফিরতে নড়াইলের রাধানগর বাজারে এসে গ্যাসচালিত মোটরসাইকেল দেখে অবাক হলাম। মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল সংকটের সময়ে গ্যাসচালিত মোটরসাইকেল আমাদের দেশের জন্য ভালো বলে মনে হচ্ছে। আসলাম মোল্যা, জহুর শেখ, হেমায়েত হোসেনসহ অনেকে বলেন, তেল সংকটের কারণে অনেকের মোটরসাইকেল ঘরে পড়ে আছে। অনেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা শেষে তেল পাচ্ছেন। এক্ষেত্রে ফিলিং স্টেশনে গেলে গ্যাস পেতে কোনো সমস্যা হচ্ছে না। তেলের চেয়ে গ্যাসের দামও কম। ফলে অনেকেই গ্যাসচালিত মোটরসাইকেল রূপান্তরের আগ্রহ প্রকাশ করছেন। এদিকে, গ্যাসচালিত মোটরসাইকেলে উদ্ভাবক নড়াইলের ইতনা ইউনিয়নের রাধানগর বাজারের তরুণ ইলেকট্রিক মিস্ত্রি জীবন শেখ জানান, প্রায় ৪ বছর ধরে বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স মালামাল ও যন্ত্রপাতি মেরামত করেন তিনি। সেই অভিজ্ঞতার আলোকে গ্যাসসিলিন্ডার থেকে পাইপ দিয়ে মোটরসাইকেলে মোডিফাইকৃত (পরিবর্তিত) কার্বুরেটরের সঙ্গে সংযোগ দিয়ে সম্পূর্ণ গ্যাসনির্ভর করেছেন তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি। তেল ব্যবস্থাপনা পদ্ধতি সম্পূর্ণ অকার্যকর রেখে তারা গ্যাসচালিত করেছেন। প্রাথমিক অবস্থায় বড় আকারের গ্যাস সিলিন্ডারের সাহায্যে মোটরসাইকেল চালালেও ছোট আকারের বহনযোগ্য সিলিন্ডার লাগানোর জন্য প্রস্তুতি শেষ করেছেন তারা। জীবনের বড় ভাই ইলেকট্রিক মিস্ত্রি সোহেল শেখ বলেন, প্রায় ১৩ দিন ধরে গ্যাসচালিত মোটরসাইকেল চালাচ্ছি আমরা। কোনো সমস্যা হয়নি। আমার ছোট ভাই জীবন তার মেধা খাটিয়ে গ্যাসচালিত মোটরসাইকেল তৈরি করেছে। উদ্যোক্তাদের দাবি, মোটরসাইকেলটি গ্যাসে রূপান্তরের ফলে চলাচলের ক্ষেত্রে কোনো ঝুঁকি মনে করছেন না তারা। বরং তেল সংকটের বিড়ম্বনা এড়িয়ে কম খরচে গ্যাস পাচ্ছেন না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)