Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে পাওনা টাকা না পেয়ে ঘরের টিনের চালা খুলে নেয়ার অভিযোগ

এখন সময়: শুক্রবার, ১৭ এপ্রিল , ২০২৬, ১১:০৭:২৮ পিএম

ফরহাদ খান, নড়াইল : পাওনা টাকা না পেয়ে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামে হামলা চালিয়ে বসতঘরের টিন ও আসবাবপত্র খুলে নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া গোয়াল ও রান্নাঘরের চালা খুটি এবং বেড়া খুলে নেয়া হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী জাফর সিকদার ও তার পরিবারের সদস্যরা জানান, গত ১৫ এপ্রিল বুধবার রুখালী গ্রামের মিকাইল বিশ্বাস, মিজানুর বিশ্বাস, মিরাজ বিশ্বাস ও ইয়াসিন বিশ্বাসসহ কয়েকজন মিলে জাফর সিকদার ও তার ছেলে জাহিদ সিকদারের বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা ঘরের চালার টিন, বেড়া, আসবাবপত্র ও খুঁটি খুলে নিয়ে যায়।
পাওনাদার নড়াইলের রুখালী গ্রামের মিকাইল বিশ্বাস জানান, জাফর সিকদারের ছেলে জাহিদ সিকদার গ্রামের কয়েকজনের কাছ থেকে বিভিন্ন সময়ে ২ হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকা ধার নিয়ে তা আর শোধ করেননি। পাওনাদাররা টাকা ফেরত চায়লে জাহিদ সিকদার সময়ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গা ঢাকা দেন জাহিদ সিকদার।
অভিযুক্ত মিকাইল বিশ্বাস আরো জানান, ভুক্তভোগী জাফর সিকদারের ছেলে জাহিদ সিকদার তার কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে তা ফেরত দেননি। এছাড়া জাহিদ সিকদারের কাছে পাওনা টাকাও পাবেন। তাই ঘরের চালার টিন খুলে বিক্রি করে তার পাওনা টাকা বুঝে নিয়েছেন তিনি।
ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নড়াইল সদরের মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক সুব্রত কুমার দাস।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)