শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে জাকজমকপূর্ণ আয়োজনে সময় টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বেনাপোল পুরাতন পোর্ট থানার সামনে মহাসড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সময় টিভির বেনাপোল অফিসে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
“সময়ের সাথে আগামীতে... ১৫’র সন্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা দিন ইসলাম দিনু মল্লিক, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আজিবার রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জিএম আশরাফ, ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক মীর জোবায়ের রহমান, আলোকিত নারী সংগঠনের সাধারণ সম্পাদক সাবরীনা মমতাজ, আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি উজ্জ্বল কুমার বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।