কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে অর্ধশত গরিব ও মেধাবী শিক্ষার্থীকে হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, পাট কর্মকর্তা ফারুক হোসেন ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সিইও আতাউর রহমান মিটন, উপজেলা। এবারে হিরো উমেন স্কলারশীপের আওতায় ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১৮ জন গরীব ও মেধাবী এবং কলেজ পযায়ে ২৭ জনকে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। স্কুল পর্যায়ে প্রতি শিক্ষার্থীকে মাসে ৫০০ টাকা এবং কলেজ পর্যায়ে ৬০০ টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান আলী বিপাশ।