Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জানালার গ্রিল কেটে টেলিটক অফিসে চুরি

এখন সময়: শুক্রবার, ৩ এপ্রিল , ২০২৬, ১২:১০:৩৩ এম

নিজস্ব প্রতিবেদক : জানালার গ্রিল কেটে যশোরের টেলিটক অফিসে চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের ইনচার্জ সেলিম রেজা। অভিযোগে জানা গেছে, যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় টেলিটক অফিসের ইনচার্জ সেলিম রেজা ১ এপ্রিল বিকাল ৫টার দিকে অফিস বন্ধ করে সহকর্মীদের নিয়ে চলে যান। রাতের কোনো এক সময়ে অপরিচিত দুর্বৃত্তরা অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা আলমিরার তালা ভেঙে নগদ ২০ হাজার ৩শ’ টাকা, একটি পানির মোটর ও এসির পাইপ চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে অফিস খোলার সময় চুরির বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় টেলিটকের কর্মকর্তা সেলিম রেজা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)