Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এম ইউ কলেজের অফিস সহায়ককে পিটিয়ে জখম

এখন সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল , ২০২৬, ১১:২৬:২০ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি এম ইউ ডিগ্রি কলেজের অফিস সহায়ক তাপস সাধু খাকে বেধড়ক পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কলেজ ক্যাম্পাস অভ্যন্তরেই ৭/৮ জনের একদল দুর্বৃত্তরা তাকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে জখমের পর ফেলে রেখে যায়। হাসপাতালে চিকিৎসাধীন তাপস সাধু খা জানান, সকালে কলেজের অফিসের সামনে গেলে প্রভাষক আব্দুল লতিফ তাকে কলেজ থেকে বের হয়ে যেতে বলেন। এরপর তিনি কলেজ ক্যাম্পাসের মধ্যেই সাইকেল স্ট্যান্ড রুমের সামনে এসে কেয়ারটেকার সলেমান বিশ্বাসের সাথে কথা বলছিলেন। এ সময় অতর্কিত ভাবে মুখে মাক্স পরিহিত ৭/৮ জন যুবক হকিষ্টিক ও লাঠিসোঁটা নিয়ে তার উপর ঝাপিয়ে পড়েন। দুর্বৃত্তরা তাকে বেধড়ক পেটাতে থাকে। তার চিৎকারে কলেজের সাধারণ ছাত্ররা এগিয়ে আসলে দুর্বৃত্তরা চলে যায়। ছাত্ররা আহত তাপস সাধু খাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কলেজের অধ্যক্ষ চিন্ময় কুমার বাড়ই বলেন- মারপিট ঘটনার সময়ে তিনি নিজ অফিসে কাজ করছিলেন। পরে বাইরে বেরিয়ে এসে বিষয়টি তিনি জানতে পারেন। তবে, মারপিট ঘটনায় কোন ব্যবস্থা নিচ্ছেন কি না, এমন উত্তরে আলোচনা চলছে বলেন জানান তিনি। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি অত্র কলেজের প্রভাষক আব্দুল লতিফসহ কয়েকজন শিক্ষক তাপস সাধুকে গালিগালাজ ও লাঞ্ছিত করেছিল। এ ঘটনায় ওই সময়ে তিনি কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)