চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকানে আগুন লেগে পুড়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে পৌর শহরের সাথী টাওয়ারে পূবালী ব্যাংকের নিচে ফারুক কপি হাউজ ও প্রদীপ ইলেকট্রিক দোকানে আগুন লাগে। আগ্নিকাণ্ডে মূল্যবান মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ফারুক কফি হাউজের মালিক ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। প্রতাক্ষদর্শী প্রতিবেশী সাবেক পৌর কমিশনার নাজিমুজ্জামান খোকন জানান, পাশে পূবালী ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড আগুন দেখে প্রথমে ডাকচিৎকার করেন। পারে আশপাশের লোকজন চৌগাছা ফাইয়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন। তারা ৩ ঘন্টা কাজ করার পর আগুন নিভাতে সক্ষম হন। ততক্ষণে কফি হাউজের ভিতরে থাকা ৫ টি ফ্রিজ, ৬ টি ইনজেকশন, ২ টি ফিলাক্স, ২ টি গ্যাসের চুলা, ১ টি মাইক্রে ওভেন, ৯ টি মোবাইল, ১০ টি শোকেজ এ দোকানে নগদ, বিকাশ ও ফ্লাক্সি ব্যবসা করা হয়। নগদ টাকাসহ ফারুক কপি হাউজের সব মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। পাশের প্রদীপ ইলেকট্রি কে কম্পিউটার ল্যাব দুটি দোকান মিলে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে- ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ ও সহকারী সেক্রেটারী সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমদ প্রমুখ। একই রাতে উপজেলা আইসিটি অফিসে আগুন লাগে। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আগুন নিন্ত্রনে আনেন । আগুনে অফিসের ব্যাপক ক্ষতি হয়েছে। চৌগাছা থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।