কেশবপুর প্রতিনিধি : কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মাহবুবুর রহমান টুলু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে এমফিল ডিগ্রী অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল An effective analytic solution of the daffing Harmonic and duffing type oscillators using iterative method . তার সুপারভাইজার ছিলেন কুয়েট গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ড. বিএম ইকরামুল হক। তিনি আগামিতে পিএইচডি গবেষণা সম্পন্ন করার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন। তার গ্রামের বাড়ি উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামে। তিনি বর্তমান পৌর শহরে বালিয়াডাঙ্গা এলাকায় বসবাস করেন।