Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য দিপুর ১৬ দিনেও জ্ঞান ফেরেনি, মসজিদে দোয়া

এখন সময়: সোমবার, ৬ এপ্রিল , ২০২৬, ১০:৫৮:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের সতীাঘাটার সাবেক ইউপি সদস্য, সাংবাদিক জাকির হোসেন এবং কাস্টমের সাব-ইন্সপেক্টর আব্দুর রহমান শিমুলের ছোট ভাই পুলিশ সদস্য সেজান হাসান দিপু (৩২) সড়ক দুর্ঘটনার ১৬দিন অতিবাহিত হলেও জ্ঞান ফেরেনি।
এলক্ষে সোমবার (৬ এপ্রিল) যোহরবাদ স্থানীয় আশরাফুল মাদ্রসা মসজিদে মাওলানা আব্দুর রাজ্জাক, সতীঘাটা বাজার মসজিদে মাও. অজিহুর রহমান, ক্যাডেট মাদ্রাসা মসজিদে মাও. আব্দুস সাত্তার, তোলাগোলদার পাড়া জামে মসজিদে মাও. সাব্বির আহম্মেদ, বাহিরমল্লিক জামে মসজিদে মাও. মিকাইল হোসেন তার সুস্থতায় পৃথকভাবে দোয়া পরিচালনা করেন। এছাড়া নিজ বাড়িতে কয়েকদফা মহিলাদের তালিম অনুষ্ঠিত হয়। এছাড়া গত বৃহস্পতিবার ভাটপাড়া গ্রামের নিত্যানন্দ সরকারের বাড়িতে আহত দিপুর সুস্থতার জন্য পূজা অনুষ্ঠিত হয়।
গত শনিবার (২১ মার্চ) ঢাকার পোস্তগোলা নামকস্থানে এ দুর্ঘটনার শিকার হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর বেডের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যশোর সদর উপজেলার সতীঘাটা তোলাগোলদার পাড়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে। তিনি নড়াইলের বিছালী পুলিশ ফাঁড়িতে কর্মরত।
গত শনিবার ঢাকার আত্মীয় বাড়ি হতে মোটরসাইকেল যোগে যশোরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পোস্তগোলা ব্রিজের কােেছ পৌছালে পিছন থেকে আসা প্রাইভেটকার স্বজরে ধাক্কা দিলে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হলে জ্ঞান হারান। এ সময় স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে দ্রুত পুলিশ এসে আহতকে উদ্ধারপূর্বক ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে। তার অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা আইসিইউতে রাখেন। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান ও খোজখবর নেন।
তবে দুর্ঘটনার ১৬/১৭ দিন অতিবাহিত হলেও এ পর্যন্ত জ্ঞান ফিরেনি।
এ বিষয়ে হাসপাতাল ওয়ার্ডে কর্মরত মুসলিমা বেগম জানান, জ্ঞান ফিরতে সময় লাগবে, ধৈর্য ধরার আহবান জানান। হাসপাতালে কর্মরত চিকিৎসক হাফিজুর রহমান বলেন, হাদীর হয়েছিল বুলেট ইঞ্জুরি এবং পুলিশ সদস্য দিপুর মাথায় আঘাতপ্রাপ্ত ইন্জুরি। তিনি সকলকে দোয়া করার আহবান জানান।
এদিকে পরিবারের পক্ষহতে এক কন্যা সন্তানের জনক দিপুর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)