কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের অফিস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা আশরাফ উদ্দৌলা, যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (উমা) মোঃ কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত , বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা ।
অপরদিকে, কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের অফিস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা আশরাফ উদ্দৌলা, যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (উমা) মোঃ কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, কেশবপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, সহকারী প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার সরকার, রসজনগর বাঁকাবর্ষি বি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু,গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা।