মিরাজুল কবীর টিটো : আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এ পরীক্ষায় যশোর জেলার ১৯ কেন্দ্রে পরীক্ষা দেবে ১ হাজার ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ১২ হাজার ২৭৮ পরীক্ষার্থী। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত জেলা প্রাথমকি শিক্ষা অফিসার আলমগীর কবীর।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার ১২ হাজার ২৭৮ পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৭ ও ছাত্রী ৭ হাজার ১৯১।
যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক পরীক্ষা দেবে ৮৭ প্রাথমিক বিদ্যালয়ের ৬৪২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৪০ ও ছাত্রী ৪০২। বাহাদুরপুর সরকারি প্রাথমিক পরীক্ষা দেবে ৫৮ প্রাথমিক বিদ্যালয়ের ৫২৬ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০১ ও ছাত্রী ৩২৫। ইন্সটিটিউট সরকারি প্রাথমিক পরীক্ষা দেবে ৫৪ প্রাথমিক বিদ্যালয়ের ৭৭৬ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৪৬ ও ছাত্রী ৪৩০। পুলেরহাট সরকারি প্রাথমিক পরীক্ষা দেবে ৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৩২ ও ছাত্রী ৪০৫। চুড়ামনকাটি সরকারি প্রাথমিক পরীক্ষা দেবে ৫৯ প্রাথমিক বিদ্যালয়ের ৪৭৪ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৭৫ ও ছাত্রী ২৯৯। শার্শার বাগআঁচড়া সরকারি প্রাথমিক পরীক্ষা দেবে ৪৯ প্রাথমিক বিদ্যালয়ের ৫৬৪ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২২৮ ও ছাত্রী ৩৩৬ । শার্শা মডেল সরকারি প্রাথমিক পরীক্ষা দেবে ১১৮ প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৩০৩ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৩৩ ও ছাত্রী ৭৭০। মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেবে ১৩৭ প্রাথমিক বিদ্যালয়ের ৮০৮ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৩০ ও ছাত্রী ৪৭৮। মণিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেবে ১৫১ প্রাথমিক বিদ্যালয়ের ৮৮৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৭৩ও ছাত্রী ৫১৪। বাঘারপাড়ার টিপিএম সরকারি প্রাথমিক পরীক্ষা দেবে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৮ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৪৮ ও ছাত্রী ১৯০। দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দেবে ৭৩ প্রাথমিক বিদ্যালয়ের ৫৬২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৪৬ ও ছাত্রী ৩১৬। ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা দেবে ৬১ প্রাথমিক বিদ্যালয়ের ৫৪৫ পরীক্ষার্থী। ছাত্র ২১৭ ও ছাত্রী ৩২৮। ঝিকরগাছা এম এল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দেবে ৯৭ প্রাথমিক বিদ্যালয়ের ৭৪৫ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৯৮ ও ছাত্রী ৪৪৭। চৌগাছার কংশারীপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে ১২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮১ পরীক্ষার্থী। ছাত্র ৩২ ও ছাত্রী ৪৯। চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দেবে ৪৯ প্রাথমিক বিদ্যালয়ের ৪৬৬ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০০ ও ছাত্রী ২৬৬। মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে ৯০ প্রাথমিক বিদ্যালয়ের ৭১২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৮৯ ও ছাত্রী ৪২৩।
কেশবপুর সরকবারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেবে ১৭০ প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৮২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৭৯ ও ছাত্রী ৬০৩ । নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেবে ৮১ প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৬ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৩৫ ও ছাত্রী ৩০১। নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেবে ৫৮ প্রাথমিক বিদ্যালয়ের ৪৯৪ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৮৫ ও ছাত্রী ৩০৯।
এ ব্যাপারে জেলা ভারপ্রাপ্ত প্রাথমকি শিক্ষা অফিসার আলমগীর কবীর বলেন- ১৫ এপ্রিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৯ এপ্রিল। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।