Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

এখন সময়: বুধবার, ৮ এপ্রিল , ২০২৬, ১০:৫৯:৫৬ পিএম

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে| ৮ এপ্রিল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত ১১টি পরিবারের ঘরবাড়ি স্কেভেটর দিয়ে উচ্ছেদ করে দেয়|
পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের ভিতরে অনেকগুলো পরিবার বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসছিল| পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন- পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য তাদেরকে বারবার তাগিদ দেওয়ার পর ও জায়গা ছেড়ে না দেওয়ায় দুই দফা নোটিশ দেওয়া হয়| জায়গা ছেড়ে না দেওয়ায় জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়| এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, আরডিসিও আরিফুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রিয়াজুল আজাদসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন|
উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্ত অনেকের জমি নিজেদের বলে দাবি করেন| এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, সকল নিয়োম কানুন মেনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাউবোর অফিস কলোনীর মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে|

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)