অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বিএনপি নেতা মো. পিয়ার আলী শেখের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী| বুধবার (৮ এপ্রিল) সকালে নওয়াপাড়া পৌরসভার ১ন¤^র ওয়ার্ডবাসীর উদ্যোগে ভাঙ্গাগেট এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়| মো. পিয়ার আলী শেখ নওয়াপাড়া পৌরসভার ১ন¤^র ওয়ার্ড বিএনপির সভাপতি|
বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বিএনপি নেতা মো. পিয়ার আলী শেখ, ব্যবসায়ী তরুণ কুন্ডু, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান, পৌর যুবদলের নেতা জাহিদ শেখ, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন, এলাকাবাসী নাদিয়া সুলতানা, রহিমা খাতুন প্রমুখ|