Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় ক্রিকেট প্রতিযোগিতায় শাহাজাদপুর দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন

এখন সময়: বুধবার, ৮ এপ্রিল , ২০২৬, ১১:৩২:৩৩ পিএম

ক্রীড়া প্রতিবেদক : ঝিকরগাছায় জেলা ক্রীড়া অফিস যশোরের আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহাজাদপুর দাখিল মাদ্রাসা| ঝিকরগাছার আটলিয়া আলীমুল কোরআন দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে বিষহরি দাখিল মাদ্রাসাকে| এদিকে, দিনের প্রথম খেলায় জয় পায় শাহাজাদপুর দাখিল মাদ্রাসা| তারা ১১৩ রানে আলাউদ্দিন বিশ্বাস মডেন স্কুলকে পরাজিত করে| দ্বিতীয় খেলায় বিষহরি দাখিল মাদ্রাসা ৫ রানের ব্যবধানে পরাজিত করে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়কে| তৃতীয় খেলায় শাহজাদপুর দাখিল মাদ্রাসা ৫৪ রানের ব্যবধানে পরাজিত করে সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়কে| চতুর্থ খেলায় বিষহরি দাখিল মাদ্রাসা ৮ রানের ব্যবধানে হারায় আটলিয়া আলীমুল কোরআন দাখিল মাদ্রাসাকে| ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেন| বিশেষ অতিথি ছিলেন আটলিয়া আলীমুল কোরআন দাখিল মাদ্রাসার সভাপতি তৌফিকুর রহমান ও মাদ্রাসার সুপার আব্দুল মান্নান| সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর| বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)