Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর পৌরসভার অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে কর্মশালা

এখন সময়: বুধবার, ৮ এপ্রিল , ২০২৬, ১১:২৬:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর পৌরসভায় ‘রিলিজিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’র (আরইউটিডিপি) আওতায় একটি কর্মশালা হয়েছে| বুধবার পৌরসভার সভাকক্ষে আয়োজিত এই কর্মশালার বিষয়বস্তু ছিল- ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান, পৌরসভা ডেভেলপমেন্ট প্লান এবং সিএআরপি প্রিপারেশন| জিওবি ও ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এদিন যশোর পৌরসভা ও আরইউটিডিপি যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে|
কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে| বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশ গত দিক বিবেচনাসহ নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)