Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুরিতে বাধা দেয়ায় ওষুধ প্রতিনিধিকে কুপিয়ে জখম

এখন সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল , ২০২৬, ১২:৪২:৩১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় চুরিতে বাধা দেয়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) ইসমাইল হোসেন নয়নকে (৪০) কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার ভোরে এ ঘটনাটি ঘটে। আহত নয়ন সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের নজিবার রহমানের ছেলে। চাচড়া তেঁতুলতলার উত্তম কুমারের বাড়ির ভাড়াটিয়া। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ইসমাইল হোসেন নয়ন তিনি বর্তমানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসে রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত। বুধবার রাত ৪টার দিকে ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় জানালা ভেঙে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। টের পেয়ে তাদের বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার পেটের বাম পাশে ও বাম কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, আহত নয়নের অবস্থা গুরুতর হলেও অবস্থা আশঙ্কামুক্ত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)