Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল , ২০২৬, ১২:৫৮:৩১ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী এম এ জাসির, সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুপালী রানী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামীম আক্তার মুকুল, কেশবপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুর রহমান টুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সহসভাপতি আরিফ বিল্লাহ প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ দৈনিক স্পন্দনকে বলেন- এই বিজ্ঞান মেলায় মাত্র ১১ শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। আর এবছর উক্ত ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান ও অলিম্পিয়াড-২০২৬ বিজ্ঞান মেলায় ২২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)