Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জাতীয় হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল , ২০২৬, ১২:৫১:১২ এম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় হিফজ প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব বুধবার যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র্রে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় সদর উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষার্থীরা।
পবিত্র কোরআনের হিফজ ও তিলাওয়াতে দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় প্রতিযোগীরা নির্ধারিত অংশ থেকে সাবলীল, শুদ্ধ উচ্চারণ ও সুরে কোরআন তিলাওয়াত করে তাদের মেধা ও যোগ্যতার প্রমাণ রাখে। প্রতিযোগিতার পরিবেশ ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক বিল্লাল বিন কাশেম। তিনি বলেন, “পবিত্র কোরআনের হাফেজরা সমাজের আলোকবর্তিকা। তাদের মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ সমাজে ছড়িয়ে পড়ে। জাতীয় হিফজ প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি নতুন প্রজন্মকে কোরআনের সাথে সম্পৃক্ত করার একটি মহৎ উদ্যোগ। তিনি আরোবলেন, কোরআন শিক্ষার প্রসার এবং হাফেজ তৈরির ধারাবাহিকতা বজায় রাখতে ইসলামিক ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে এবং তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসরা ইজাজুল ইসলামের সভাপতিত্বে করেন অনুষ্ঠানে জেলার বিশিষ্ট আলেমে দ্বীন, খতিব, মাদরাসা শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে হিফজ পরীক্ষার আয়োজন করা হয়। বিচারকমন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ক্বারী ও আলেমরা, যারা প্রতিযোগীদের তিলাওয়াত, শুদ্ধতা, তাজবীদ ও মুখস্থের মান যাচাই করেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন গ্রুপে সেরা প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা পরবর্তী জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা মঈন উদ্দীন।
এই আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে কোরআনভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)