Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুলের উড়ন্ত সূচনা

এখন সময়: শনিবার, ২ মে , ২০২৬, ০৪:২২:০৪ পিএম

ক্রীড়া প্রতিবেদক : যশোরে শুক্রবার (১০ এপ্রিল) শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট (যশোর অঞ্চল)। উদ্বোধনী খেলায় উড়ন্ত সূচনা করেছে যশোর শিক্ষাবোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজ। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ১৪৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউশন উপশহরকে। টসে হেরে প্রথমে ব্যাট করে যশোর শিক্ষাবোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজ। নির্ধারিত ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে তারা। দলের পক্ষে আরিফুজ্জামান অপরাজিত ৬৫,রিয়াদ ৬৩, আশফাকুজ্জামান জীম অপরাজিত ৩৪ ও তাসিন খান ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৫ রান। বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউশনের ইব্রাহিম ৪৭ রানে ২ টি উইকেট পান। জবাবে, ১১ ওভারে মাত্র ৪৬ রানে গুটিয়ে য়ায় বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউশনের দলীয় ইনিংস। তাদের ইব্রাহিমের ১২ রান ছাড়া অন্য কোনো ব্যাসম্যান দু’অংকের ঘরে রান করেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। যশোর শিক্ষাবোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সালমান ১৬ রানে ৩ টি এবং ইমন ৪ রানে ও আরিফুজ্জামান ১০ রানে উভয়ে ২ টি উইকেট পান। দু’টি গ্রুপে বিভক্ত হয়ে জেলার ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের আসরে। আগামী ২৪ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে অংশ নেবে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন দল। সকালে খেলা শুরুর আগে টুর্নামেন্টর উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক সৈয়দ হাসান খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এসময় অ্যনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক শফিউর রহমান মল্লিক, মশিউর রহমান রন্টু, বাইলজ ও ফিকচার কমিটি আহবায়ক এ এফ এম মঈনুদ্দিন রোম, সাবেক ক্রিকেটার মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক নিবাস হালদার, ক্রিকেট প্রশিক্ষক আজিমুল হক, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমান ও সদস্য সচিব ইমরুল হোসেন প্রমুখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। আজকের খেলা ঃ যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ বনাম বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)