নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) এর পাচ দিনব্যাপী গৃহিত কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, চিত্রশিল্পী কৃষি গৌতম এবং শিল্পী সাদি তাইফ, কবি মিলা মাহফুজা, অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি রাশিদা আখতার লিলি। সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসপির বর্ষবরণ উদযাপন পরিষদের আহবায়ক কবি মঞ্জুয়ারা সোনালী। বিএসপির সভাপতি কবি আহমদ রাজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএসপির সাবেক সভাপতি কবি ও গীতিকার এডিএম রতন, উদযাপন পরিষদের সদস্য সচিব কবি অরুণ বর্মন, বকুল হক, ভদ্রাবতী বিশ্বাস, সঞ্জয় নন্দী, শরিফুল আলম, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন নান্দিক যশোর। আগামী ১৩ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাব যশোরে আলোচনাসভা, পুরস্কার বিতরণ,ভাজপত্রের মোড়ক উম্মোচন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।