Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাংলার ভোর ব্যবস্থাপনা সম্পাদকের স্ত্রী নাসিরা আক্তার স্মরণে যশোরে দোয়া মাহফিল

এখন সময়: শনিবার, ১১ এপ্রিল , ২০২৬, ০৩:০৭:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক বাংলার ভোর’র ব্যবস্থাপনা সম্পাদকের স্ত্রী মরহুমা নাসিরা আকতার স্মরণে কোরআন খতম, দোয়া এবং কোরআনের পাখিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুম্মা যশোর শহরতলীর রঘুরামপুস্থ বাগে জান্নাত কারিমীয়া কওমি মাদরাসায় এ আয়োজন করে বাংলার ভোর পরিবার। এদিন জুম্মার নামাজ শেষে মরহুমা নাসিরা আক্তারের বিদেহি আত্মার মাগফেরাত ও তার আহত স্বামী-সন্তানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়। এতে আলেম-ওলামা ও মাদরাসার কোরআনের পাখিগণ এবং দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতিসহ স্থানীয় মুসল্লীগণ অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মুফতী মাহাদী হাসান। এ সময় সিটি প্লাজা মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। পরে বাংলার ভোর পরিবারের পক্ষ থেকে আলেম-ওলামা-মুসল্লী এবং কোরআনের পাখিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য, যশোরে নিজ বাড়িতে আসার পথে গত ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইল সদরের সীমাখালি বাজার নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নাসিরা আক্তার। যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পবিত্র ঈদুল ফিতরের দিন ২১ মার্চ দুপুর ১ টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওই দুর্ঘটনায় আহত হন তার স্বামী মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম ও ছোট সন্তান ওয়াকিউল কবির ইবনে আমিন। তারা এখনও গুরুতর অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)