Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের পাশে সাতক্ষীরা জেলা সমিতি

এখন সময়: শনিবার, ১১ এপ্রিল , ২০২৬, ০৩:০৬:৩০ পিএম

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)অনুষ্ঠিত গুচ্ছ ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সার্বিক সহায়তায় কাজ করেছে যবিপ্রবিতে অধ্যয়নরত সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি (সাজেছাক) শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন দ্বিতীয় ফটকের সম্মুখে সাজেছাক এর উদ্যোগে স্থাপিত সেবামূলক স্টলটি ভর্তি পরীক্ষার্থীদের জন্য সার্বিক সহায়তার কেন্দ্র হিসেবে কাজ করে। স্টলটিতে পরীক্ষার্থীদের বই, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়িসহ গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদান, পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতা করা হয়। অভিভাবকদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা ও সুপেয় পানির সুবিধাও নিশ্চিত করা হয় । এ বিষয়ে সমিতির সভাপতি ফরহাদ ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য। গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে আমরা এই স্টলের মাধ্যমে নিরাপত্তা, তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।” সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে আমরা এই স্টলের আয়োজন করেছি। এখানে তাদের ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদে রাখার পাশাপাশি পানি, তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই।” উল্লেখ্য, সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, সামাজিক উদ্যোগ এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ভূমিকা রাখছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)