ফুলতলা (খুলনা) প্রতিনিধি: স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তি প্রনয়ণ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী শনিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও ফুলতলা উপজেলা প্রশাসন বাস্তবায়িত সেমিনারে আলোচনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সাইয়েন্টিফিক অফিসার সাজ্জাদ হোসেন, বিসিএসআইআর সাইয়েন্টিফিক অফিসার মাসুদ পারভেজ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসার রীনা মজুমদার, সিনিয়র মৎস্য অফিসার মোঃ আলগমীর হোসেন, সমাজসেবা অফিসার ফিরোজ শাহ, যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল হক হাওলাদার, আইসিটি অফিসার অজয় কুমার পাল, নির্বাচন অফিসার মোঃ ইছহাক, একাডেমিক সুপারভাইজার ফারজানা আক্তার, প্রধান শিক্ষক মনিরা পারভীন, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ উপজেলা কম্পাউন্ডে অনুষ্ঠিত প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিদর্শনীতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৯ম শ্রেণির ছাত্র সামিউল আলিম তাজ এর উদ্ভাবিত ইন্ডা এবং দামোদর এম এম হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র মোঃ রাকিব ভুঁইয়া উদ্ভাবিত রোবটিক হ্যান্ড ও মেডিকেল রোবট সাবার দৃষ্টি কাড়ে।