Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুর বিএনপির উদ্যোগে আব্দুল আজিজের মৃত্যুতে দোয়া মাহফিল

এখন সময়: সোমবার, ১৩ এপ্রিল , ২০২৬, ০৪:১৪:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল আজিজের মৃত্যুতে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাস,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর আলম,নেপা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান,বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোজানুর রহমান সুজা, পান্তাপাড়া ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠেনের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)