নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা যুবলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আর নেই। রোববার বেলা ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানাগেছে-শনিবার দুপুরে বুকে ব্যাথা আরম্ভ হলে তাকে দ্রুত যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা শেষে রাতেই বাড়ি ফিরে যায়। রোববার সকালে আবারো অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হসপিটালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে দ্রুত বলে ঘোষণা করেন। এদিকে মৃত্যুর সংবাদ শুনে শহরের পুলিশ লাইন এলাকায় হাফিজুর রহমানের বাড়িতে ছুটি যান দলীয় নেতা কর্মী, প্রতিবেশীসহ দুর দুরন্তের আত্মীয়-স্বজন। সকলের মাঝে নেমে আসে শোকের ছায়া। বাদ এশা পুলিশ লাইন জামে মসজিদ নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানতে ছুটে যান এবং নামাজে জানাজায় অংশগ্রহণ করেন উল্লেখযোগ্যরা হলেন- আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুজিবুদ্দৌলাহ সর্দার কনক, মারুফ হোসেন খোকন, সুখেন মজুমদার, অহিদুল ইসলাম তরফদার, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, আজহার হোসেন স্বপন, মইনুদ্দিন মিঠু, মারুফ হাসান বিপুল, রবিউল ইসলাম শাহীন, বিল্লাল হোসেন প্রমুখ।