Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাজারে হামলা, পীর হত্যার প্রতিবাদে দড়াটানায় নাগরিক সমাজের মানববন্ধন

এখন সময়: সোমবার, ১৩ এপ্রিল , ২০২৬, ১০:০৯:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের নাগরিক সমাজের উদ্যোগে রোববার বিকাল ৫ টায় কুষ্টিয়া ফিলিপনগরে মাজারে হামলা-অগ্নিসংযোগ ও পীর হত্যার প্রতিবাদে দড়াটানা ভৈরব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্টি পার্টির যশোর জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হাসান, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু,গণমাধ্যম ব্যক্তিত্ব ফারাজী আহমদ সাঈদ বুলবুল, বিশিষ্ট্য রাজনীতিক হাসিনুর রহমান, অ্যাড. আবুল কায়েস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর রশীদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল, নারীনেত্রী বীথিকা সরকার, মহিলা পরিষদের যশোর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কামরুন নাহার কনা, গ্রাম থিয়েটার আন্দোলনের সুন্দরবন অঞ্চলের সমন্বয়ক হাসান হাফিজুর রহমান, যুবনেতা সুকান্ত দাস, অর্পন মানব কল্যাণ সংস্থার কো-অর্ডিনেটর রুবায়দুল সুমন, ছাত্রনেতা রাশেদ খান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)