Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে সভা

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ১১:০৬:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় ‘এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে কো- অর্ডিনেশন সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল আলম, মেডিকেল অফিসার ডাঃ আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)