Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে গ্রাম পর্যায়ে মানবাধিকার সুরক্ষা কমিটির মাসিক সভা

এখন সময়: শুক্রবার, ১ মে , ২০২৬, ১২:১৫:২৩ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলায় গ্রাম পর্যায়ে মানবাধিকার সুরক্ষা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ শক্তিশালীকরণ-হোপ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব)।
বৃহস্পতিবার উপজেলার পাঁচপোতা দাসপাড়া, মঙ্গলকোট ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা ময়না দাস। সভায় উপস্থিত ছিলেন হোপ প্রকল্পের প্রোজেক্ট ডাইরেক্টর অ্যাডভোকেট রুহী নাজ।
সভা শুরুর আগে তিনি কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রিইব-এর চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এসময়ে বলেন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি হলে সমাজে সহিংসতা ও বৈষম্য কমবে। স্থানীয় প্রশাসন এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি নারী ও কিশোরীদের শিক্ষা ও সামাজিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অ্যাডভোকেট রুহী নাজ তার বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিত করতে হলে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানো অত্যন্ত জরুরি। নারী ও কিশোরীদের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। হোপ প্রকল্প সেই লক্ষ্যেই কাজ করছে।
তিনি আরও বলেন, গ্রামভিত্তিক কমিটিগুলোকে আরও সক্রিয় করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও মনিটরিং জোরদার করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)