Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

এখন সময়: শুক্রবার, ১ মে , ২০২৬, ০৬:৩৪:৪৬ এম

জীবননগর প্রতিনিধি : নানা আয়োজনে মধ্যে দিয়ে ভিন্ন আঙ্গিকে জীবননগর প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জীবননগর প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয় পরে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিউদ্দিন শফি, উপজেলা কৃষক দলের সদস্যসচিব সানোয়ার হোসেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন জোয়াদ, সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ শহিদুল ইসলাম, আজিজুর রহমান, হাসান ইমাম, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, আবু বক্কর, আল আমীন, মনিরুজ্জামান রিপন, আহমদ সগীর, সম্রাট হোসেন, সজীব হোসেন, মোস্তাফিজুর রহমান, এম আই আতিয়ার, উজ্জ্বল মিয়া, রকি প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)