Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের সাধারণ সভা ৬ আগস্ট, আহবায়ক কমিটি গঠন

এখন সময়: রবিবার, ২ আগস্ট , ২০২৬, ১১:৫৭:০৪ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : ৩ আগস্ট সোমবার আহুত প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা স্থগিত করা হয়েছে। আগামী ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার বেলা ১১টায় ক্লাবের শহিদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে (২য় তলা) অনুষ্ঠিত হবে এই বিশেষ সাধারণ সভা। প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ও নির্বাচনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে সঙ্কট নিরসনের লক্ষ্যে ২ আগস্ট ২০২৬ রোববার ক্লাবের নির্বাহী কমিটি ও নির্বাচন বাস্তবায়ন কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, ক্লাবের বর্তমান কমিটির দুইবছর মেয়াদ পূর্ণ হবার পর ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এডহক কমিটি দায়িত্ব পালন করবে। ওই কমিটির মেয়াদ হবে ৩০ দিন। এডহক কমিটি শুধুমাত্র নির্বাচন আয়োজন ও রুটিন মাফিক ক্লাবের দৈনন্দিন কার্যাদি সম্পন্ন করবে। নির্বাচন অনুষ্ঠানের পর এডহক কমিটি বিজয়ীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। গঠিত এডহক কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন একরাম-উদ-দ্দৌলা আহবায়ক এবং সদস্য সচিব হয়েছেন মবিনুল ইসলাম মবিন। এছাড়া কমিটির সদস্য মনোনীত হয়েছেন ১২ জন। তারা হলেন ফকির শওকত, বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, এসএম তৌহিদুর রহমান, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান। আরও সিদ্ধান্ত হয়, যৌথসভার এই সিদ্ধান্তসমূহ ক্লাবের বর্তমান কমিটি আহুত আগামী ৬ আগস্টের বিশেষ সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সাধারণ সভা শেষে বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে এডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। প্রেসক্লাব যশোরের সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিরপেক্ষ হস্তক্ষেপে গঠনতান্ত্রিক বিধানের আওতায় ক্লাবের উদ্ভুত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হওয়ায় সভায় তাঁর প্রতি ধন্যবাদ প্রস্তাব গৃহিত হয়। এছাড়া সভার শুরুতে ক্লাবের বর্তমানসহ একাধিক মেয়াদের সভাপতি জাহিদ হাসান টুকুনের আশু সুস্থতা কামনা করা হয়। উল্লেখ্য, গত ৯ জুলাই ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্স সেন্টারে তার হার্টে বাইপাস সার্জারি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফকির শওকত, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু, বর্তমান সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও আমিনুর রহমান মামুন, সাবেক সম্পাদক আহসান কবীর, বর্তমান সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সহসভাপতি নূর ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, বর্তমান যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, সাবেক কোষাধ্যক্ষ ফারাজী আহমেদ সাঈদ, বর্তমান দপ্তর সম্পাদক আবদুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুল এবং সাবেক কার্যকরী সদস্য এম আইউব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)